রোস্টেড চিকেন কারি

উপাদান
৮টুকরো চিকেন
১বাটি পেঁয়াজ বেরেস্তা
৬টেবিল চামচ পেঁয়াজ বাটা
১ টেবিল চামচ আদা রসুন বাটা
পরিমাণ মত সাদা তেল (ছোট কাপের থেকে একটু কম)।
২ টেবিল চামচ ঘি
স্বাদ মত নুন
১/২ চা চামচ চিনি
৬টেবিল চামচ টক দই
২টেবিল চামচ টমেটো সস
২টো তেজপাতা
প্রয়োজন অনুযায়ী গরম মশলা গুঁড়ো (তেজপাতা বড়,ছোট দু রকমের এলাচ, দারুচিনি, গোলমরিচ, জায়ফল, যয়িত্রি, )
২টেবিল চামচ কাজু বাটা
পরিমাণ মত ধনেপাতা কুচি

প্রণালি
চিকেন টা ধুইয়ে নুন মেখে রাখতে হবে।একটা বাটিতে টক দই, কাজু বাটা, পিয়াজ, আদা রসুন বাটা, টমেটো সস, গরম মশলা গুরো, নুন, চিনি এই সব এক সাথে ভালো করে মেশাতে হবে।এবার একটা কড়াইতে তেল আর ঘি গরম করে, আগে চিকেনের টুকরো গুলো ৩,৪মিনিট ধরে ভেজে নিতে হবে।ঐ তেলেই পুরো মশলা টা দিয়ে ভালো করে কষতে হবে।এবার চিকেনের টুকরো গুলো দিয়ে, আবার কম আঁচে ভাজতে হবে।একটু জল দিতে হবে।, চিকেন টা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না টা করতে হবে।চিকেন সিদ্ধ হয়ে গেলে, এবার বেরেস্তা টা দিয়ে, হাফ চা চামচ গরম মশলা গুরো দিয়ে ঢেকে দিতে হবে।একটা কথা, তেল ঘি গরম করে ওতে প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিতে হবে।৫মিনিট পরে ঢাকা খুলে, পরিবেশন করতে হবে রোস্টেড কড়াই চিকেন।
উপরে একটু কাঁচা লংকা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *