চিকেন দোপেঁয়াজা

উপাদান
1কেজি চিকেন
1/2 কাপ টক দই
৪ চা চামচ আদা রসুন বাটা
স্বাদমতো নুন
৪ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
৩ চা চামচ ধনে গুঁড়ো
২ চা চামচ জিরে গুঁড়ো
৪ টা ছোট পেঁয়াজ বাটা
৪ টা মাঝারি টমেটো বাটা
৪ টা চেরা কাঁচা লঙ্কা
১ চা চামচ গরম মসলা
2টেবিল চামচ ধনেপাতা কুচি
১/২ চা চামচ রোস্টেড কসুরি মেথি গুঁড়ো
১/২ কাপ সাদা তেল
২ টা মাঝারি পেঁয়াজের পাপড়ি খুলে নেওয়া

প্রণালি
প্রথমে একটি পাত্রে চিকেন, দু’চামচ লাল লঙ্কার গুঁড়ো, নুন, দু’চামচ আদা রসুন বাটা একসাথে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে।এদিকে অন্য একটি পাত্রে টক দই, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, বাকি লাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রাখতে হবে ।এবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত, এরপর আদা রসুন বাটা আর টমেটো বাটা, নুন একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটি ঢেলে দিতে হবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা ভাজা হয়ে আসলে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এক কাপ জল দিয়ে কম আঁচে সেদ্ধ হতে দিতে হবে।সেদ্ধ হয়ে আসলে ওতে পেঁয়াজ পাপড়ি, কাসুরি মেথি, চেরা কাঁচা লঙ্কা, গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে আরো 1- 2 মিনিট ঢেকে রেখে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি চিকেন দোপেয়াজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *