হেলথ ড্রিংক রেসিপি
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে চারটি খেজুর, চারটি কাঠবাদাম বা আমন্ড ও কিছু মাখনা নিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন।
এবারে সকালে এই যে রাখা খেজুর বাদাম আমান মাখনা জলসহ মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে মিহি নিন।
এবারে এই মিশ্রণের মধ্যে এক গ্লাস দুধ দিয়ে আবারো এক থেকে দুই মিনিট ব্লেন্ড করে নিন ভালো করে। তাহলে এই তৈরি হয়ে গেল মজাদার একটি হেলথ ড্রিংক রিসিপি।
এরপর একটি কাঁচের গ্লাসে ঢেলে নিন। উপর থেকে কিছু পেস্তা কুচি বা আপনার ইচ্ছে অনুযায়ী কিছু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে সব করুন।
তরমুজের জুস
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি মিক্সার জারে ১.৫ কাপ তরমুজের টুকরো, ৩ চা চামচ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
এবারে এক গ্লাস দুধ মিশ্রণটির মধ্যে দিয়ে আবারো কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। এরপর এরমধ্যে অল্প গোলাপজল ও ঠান্ডা জল মেশান। তাহলেই তৈরি হয়ে গেল মজাদার তরমুজের জুস রেসিপিটি।
এবারে একটি কাঁচের গ্লাসে ঢেলে নিন। উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে পরিবেশন করুন। #রসনাবাড়ি
ফ্রুট জুস
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি বেদানা ভালো করে ছাড়িয়ে দানাগুলো বের করে নিন। এরপর ১২ টি স্ট্রবেরি, ৫০ গ্রাম কালো আঙ্গুর, ৫০ গ্রাম সবুজ আঙ্গুর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
পর একটি মিক্সার জারি সমস্ত ফ্রুটস গুলো দিয়ে ব্লেন্ড করে রস বানিয়ে নিন। এবারের ফ্রুটের রস একটি পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।
এরপর ছেকে রাখার ফ্রুটের রসের মধ্যে হাফ চা চামচ বিট নুন ও হাফ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার একটি কাঁচের গ্লাসে কিছু আইস কিউব দিন। এবারে ফ্রুট জুস ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।#রসনাবাড়ি
লেমন জুস
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি কাঁচের গ্লাসে, এক গ্লাস ভরে ঠান্ডা জল নিন। এরপর ঠান্ডা জলের মধ্যে ৫ চা চামচ লেবুর রস ও ২ চা চামচ চিনি দিয়ে ভালো করে একটা চামচ এর মিশিয়ে নিন।
এবারে লেবু জলের মধ্যে, হাফ চা চামচ গোল মরিচ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
তাহলেই তৈরি হয়ে গেল মজাদার লেমন জুস।এরপর কিছু আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।#রসনাবাড়ি
মালটা জুস
প্রস্তুত প্রণালী
প্রথমে দুটি মালটা ভালো করে জল দিয়ে ধুয়ে, ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে, কেটে ছোট ছোট টুকরো করে নিন।
এরপর একটি মিক্সার জারে টুকরো করে কেটে রাখা মালটা, ৪ টেবিল চামচ চিনি, ১ চিমটে বিট নুন ও ১ কাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন ২/৩ মিনিট মতো।
তাহলেই তৈরি হয়ে গেল মজাদার মালটা জুস। এবারে একটা কাচের গ্লাসে কিছু আইস কিউব দিন ও মালটা জুস ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
স্ট্রবেরি জুস
প্রস্তুত প্রণালী
প্রথমে এক কাপ স্ট্রবেরি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ছুরি দিয়ে কেটে টুকরো করে নিন।
এবার একটি মিক্সার জারে স্ট্রবেরি , স্বাদ অনুযায়ী চিনি, বিট নুন ও ১ কাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন ২/৩ মিনিট মতো।
তাহলেই তৈরি হয়ে গেল মজাদার স্ট্রবেরি জুস। এবারে একটা কাচের গ্লাসে কিছু আইস কিউব দিন ও মালটা জুস ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
অরেঞ্জ জুস
প্রস্তুত প্রণালী
প্রথমে দুইটি কমলালেবু ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন।
এবার একটি মিক্সার জারে কমলা লেবুর কোয়া গুলো, স্বাদ অনুযায়ী চিনি ১ কাপ জল দিয়ে ব্লেন্ড করে নিন ২/৩ মিনিট মতো ।
তাহলেই তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ জুস। এবারে একটা সার্ভিং গ্লাসে কিছু আইস কিউব দিন ও মালটা জুস ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
মিল্কশেক
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি মিক্সার জারে ২ কাপ আম , ১ কাপ কলা , ২ কাপ ঘনো দুধ, ১/২ কাপ গুঁড়ো দুধ, ১/২ কাপ কাঠ বাদাম পেস্তা কাজু কুচি, স্বাদ অনুযায়ী মধু, লবণ ও চিনি দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিন ২/৩ মিনিট মতো।
তাহলেই তৈরি হয়ে গেল মজাদার মিল্কশেক । এবারে একটা সার্ভিং গ্লাসে কিছু আইস কিউব দিয়ে, মিল্কশেক ঢেলে উপর থেকে ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।