উপাদান
মাংস ম্যারিনেটনের জন্য
১ কেজি মাংস
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
১/২ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
মাংস কষানোর জন্য
৪ টেবিল চামচ তেল
২ টা দারচিনি
৪ টা ছোট এলাচ
৪ টে লবঙ্গ
১ চা চামচ আদা কুচি
১ চা চামচ রসুন কুচি
৪ টি বড় মাপের পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো
২ টি বড় মাপের টমেটো কুচি
১ চা চামচ কাঁচালঙ্কা কুচি
কাজুবাদামের মশলা তৈরির জন্য
২ টি বড় মাপের পেঁয়াজ ডুমো করে কাটা
২ টি বড় মাপের ক্যাপসিকাম ডুমো করে কাটা
১/২ চা চামচ আদা কুচি
১/২ চা চামচ রসুন কুচি
১ কাপ মেথি শাক
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ জিরা গুঁড়ো
১/২ চা চামচ ধনেগুঁড়ো
১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
১/২ কাপ কাজুবাদাম বাটা
২ টেবিল চামচ তেল
দ্বিতীয় বার মাংস কষানোর জন্য
১/২ চা চামচ জুলিয়ান কাটা আদা
১ টেবিল চামচ কসোরি মেথি
১/২ কাপ ফ্রেশ ক্রীম
২ টি কাঁচালঙ্কা কুচি
প্রণালি
প্রথমে মাংসের টুকরোগুলো আদা ও রসুন বাটা, লাল লঙ্কাগুড়ো, হলুদ গুড়ো ও গোলমরিচ গুড়ো দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
একটি কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা ও রসুন কুচি দিয়ে ১ মিনিট নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে হলুদগুড়ো, ধনেগুড়ো, লাললঙ্কাগুড়ো ও টমেটো কুচি দিয়ে অল্প জল ছিটিয়ে তেল ছাড়া অব্দি কষাতে হবে।মশলা অর্ধেক তুলে রেখে মাংসের টুকরোগুলো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৫ মিনিট হাই ফ্লেমে নেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাতে হবে।১ কাপ মেথি শাক আগের থেকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।আরেকটি কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে আদা ও রসুন কুচি ২ মিনিট ভেজে মেথি শাক দিয়ে নাড়তে হবে
এরপর ডুমো করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট ভেজে জিরা, ধনে, লঙ্কা ও হলুদগুড়ো দিয়ে ১ মিনিট নেড়ে আলাদা করে রাখা মশলা ও কাজুবাদাম বাটা দিয়ে ৫ মিনিট কষাতে হবে।
অন্যদিকে মাংস সিদ্ধ হয়ে এলে কষানো কাজুবাদামের মিশ্রনটি দিয়ে জুলিয়ান করে কাটা আদা, কাঁচা লঙ্কা কুচি, কসোরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট কষিয়ে ফ্রেশ ক্রীম দিয়ে নেড়ে নামিয়ে যেকোনো পরোটার সাথে পরিবেশন করুন।