উপকরণ
৫০০গ্রাম চিকেন
১০০ গ্রাম টক দই
২ টো পেঁয়াজ কুচি
১ টা টমেটো কুচি
১ চা চামচ আদা বাটা ও ১চামচ রসুন বাটা
১/২ চা চামচ কাঁচমরিচ বাটা
পরিমাণ মত দারচিনি ,লবঙ্গ, এলাচ, গোলমরিচ
স্বাদ অনুযায়ী নুন
১/২ চা চামচ চিনি
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
প্রণালি
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নুন টক দই দিয়ে ভালো করে মেখে রাখতে হবে ৩০ মিনিট।কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে ফোড়ন দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।২ থেকে ৩ মিনিট পরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে, নুন, কাচা মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে টক দই ও চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।৩ মিনিট পরে চিকেন দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখতে হবে।বার বার ঢেকে রেখে আবার খুলে বার বার নেড়ে দিতে হবে।৫মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে ঢেকে রাখতে হবে। চিকেন এর জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। কাচা লঙ্কা চেরা দিয়ে ডেকে রাখতে হবে। এই ভাবেই রান্না করে নিতে হবে। কোন জল দিতে হবে না। নরম হলে আবার ডেকে রাখতে হবে।৩ মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে।একটা পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।